শীত আসলেই মা'র কথা বেশী করে মনে পড়ে। ছোটবেলার গ্রামের পিঠা খাওয়ার কথা বড়ো বেশী মনে পড়ে। বিশেষ করে মা'র হাতের ঝাল পোড়া পিঠা,দইলা পিঠা,ঝাল চেতো পিঠা'র কথা।এগুলো সব গ্রামের পিঠা। শহরে আমার স্ত্রী এগুলো করতে পারেনা। মা মরে যাবার পর এইসব পিঠাগুলো আর খাওয়া হয়না।
তুমি যদি প্র্রেমহীন হয়ে থাকো, মেঘদূতের সম্ভোগের শ্লোক পড়েও যদি নির্বিকার থেকে যাও,যদি না থাকে তোমার রাগ-অনুরাগ-কস্তরীনাভি কোমলগান্ধার, যদি বিহব্বল না হয় তোমার শরীর, রক্তে শোনিতে যদি না ভেজে তোমার পড়নবাস, তাহলে তুমি আমার কবিতা পড়োনা।
রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬
'কালের কপোলতলে'র অশ্রুজল
মা মারা গিয়েছেন তাও তিন বছর হয়ে গেছে। মা কিংবা প্রিয়জন যেই মারা যাক না কেন,মানুষ আস্তে আস্তে তাদেরকে ভুলে যায়। কিন্তু আমার বেলায় হয়েছে উল্টো। দিন যতো যাচছে মা'র কথা যেন আরো বেশী মনে পড়ছে। প্রায়শঃ মা'র কথা মনে পড়ে চোখের জলে ভরে যায়। কি যে আর্তি,কি যে বুকে ব্যাথা,তা বোঝাতে পারি না কাওকেই । মন চায় যদি আর একটিবার মা আমাদের মাঝে ফিরে আসতো !
মা এমনই 'কালের কপোলতলে'র অশ্রুজল হয়ে হারিয়ে গেছে যে, সেখান থেকে আর কখনোই ফিরে আসবে না।
মা এমনই 'কালের কপোলতলে'র অশ্রুজল হয়ে হারিয়ে গেছে যে, সেখান থেকে আর কখনোই ফিরে আসবে না।
বেঁচে থাকতে চাই
আমি সিগারেট খেতাম খুব সৌখিনভাবে । সারাদিনে ৫/৬ টা স্টীক। হা্র্ট এ্যাটাকের পর থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। আামার অনেক দিনের এক পুরানো বন্ধু ,যার সাথে দীর্ঘ ৩৩ বছর সিগারেট খেয়েছি, সে আমাকে একদিন সিগারেট অফার করলো, আমি তাকে না বললাম।।কারন এই অসম্ভব সুন্দর পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই।বন্ধুটি বললো,তুমি কি আর কোনদিনই সিগারেট খাবেনা? আমি বললাম, খাবো কোনো একদিন থেকে। যদি কখনো আমার আগে আমার স্ত্রী মারা যায় সেইদিন থেকে। কারন, আমাকে যে বেঁচে থাকতে হবে।
আমি তার হাত ধরেছিলাম
আজ থেকে ত্রিশ বছর আগে আমি তার হাত ধরেছিলাম। এমনি কোন এক মায়াবি ক্ষনে।বাহিরে ছিলো আজকের মতো এমনি শীতের রোদ্দুর। সেই থেকে দুজন অবিরাম পথ চলেছি। যেন " ,,পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী।..."
মনটা কেমন যেন ব্যকুল হয়, কেমন যেন ভয় হয, ঈশ্বর যে কোন একজনের হাত ছেড়ে নিয়ে যাবে নাতো ? অসীম শূণ্যতা আর প্রতিদিন ঘরহীন ঘরের একাকিত্ত আমরা কেউই চাইনা।
মনটা কেমন যেন ব্যকুল হয়, কেমন যেন ভয় হয, ঈশ্বর যে কোন একজনের হাত ছেড়ে নিয়ে যাবে নাতো ? অসীম শূণ্যতা আর প্রতিদিন ঘরহীন ঘরের একাকিত্ত আমরা কেউই চাইনা।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
শামিম আলম দীপেন
শামিম আলম দীপেন। আজ আপনার জন্ম দিন।আজ থেকে পঞ্চান্ন বছর আগে এই দিনে আপনি
পৃথিবীতে এসেছিলেন। জানিনা সেদিন হেমন্তের আকাশ কেমন ছিল। জানিনা কখন কোন্
মায়াময় ক্ষনে আপনি প্রথম কান্না করেছিলেন। হয়তো আকাশ ছিল শুভ্র মেঘে ঢাকা,
নয়তো পাতায় পাতায় ছিল পূর্ণিমার রাত। আপনার জীবন এখন বরেন্য,বর্নাঢ্য।
কার্ভিকের নবান্নের মতো সুবাসিত। আপনার জীবনের কোন অপূর্নতা নাই। তবুও ---
রবি ঠাকুরের কবিতার দুটো চরন দিয়ে আজকের এই দিনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
“…জীবনে যত পূজ হল না সারা , জানি হে জানি তাও হয় নি হারা।
জীবনে আজো যাহা রয়েছে পিছে ,জানি হে জানি তাও হয় নি মিছে।…”
রবি ঠাকুরের কবিতার দুটো চরন দিয়ে আজকের এই দিনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
“…জীবনে যত পূজ হল না সারা , জানি হে জানি তাও হয় নি হারা।
জীবনে আজো যাহা রয়েছে পিছে ,জানি হে জানি তাও হয় নি মিছে।…”
শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫
চিপাচসের ৪০ তম জন্মদিন
আজ চিপাচসের ৪০ তম জন্মদিন। আমার অহংকার, আমিও এই সংগঠনটির ( চিপাচস ) সাথে জড়িত ছিলাম। সব আজ নস্টালজিয়া, আবার ফিরে যেতে মন চায় সেই ৩৯ বছর আগের মায়াবি কোন এক বিকেলের রমনা পার্কে,যেখানে মিলিত হয়েছিল একদল সিনেমা আর চিত্রালী পাগল তরুণ। গঠিত হয়েছিল চিপাচস । দীর্ঘজীবী হোক চিপাচস।
শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫
নিষিদ্ধ স্টাটাস
হার্ট এ্যাটাকের পর থেকে মনটা কেমন যেন প্রায়ই মনমরা হয়ে থাকে। যদিও ডাক্তারের চিকিৎসায় এখন ভালই আছি। তারপরও মন প্রাণ দুটোই কাঁদে। হার্টের রোগীরা ভালো অবস্থাতেই পৃথিবী থেকে হঠাৎ করেই চলে যায়। আমার কেন জানি মনে হয়, আমার যে কোন সময় বুকে প্রচন্ড ব্যথা উঠবে, আমার দম বন্ধ হয়ে আসবে। আমি আমার প্রিয় মানুসদের অজ্ঞাতসারে এই পৃথিবী থেকে চলে যবো। কিন্তু আমিতো এমনটি চাইনা। আমার আত্মা একাকী ঘর থেকে চলে যাবে,এটা হয়না। আমার মৃত্যুর সময় আমার প্রিয়তমা পত্নী কাছে থাকবে, আমার ছেলে, আমার পিয় দুই মেয়ে আমার কাছেে থাকবে, এইটাইতো চাই। আমার সন্তানেরা কাঁদবে, আমার হাত আমার স্ত্রীর হাতে নিথর হবে, ওর দু'চোখের নোনা জলে ভিজবে আমার ম্লান করুণ মুখখানি । আমি আমার প্রিয় মানুসদের দেখতে দেখতেই এই পৃথিবী থেকে চলে যেতে চাই যে ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)