বুধবার, ৭ জুন, ২০১৭

স্বর্গের কাছাকাছি

তোমাকে আমি দেখেছিলাম তুরাগের পাড়ে
আমার সোনালী স্বপ্নের প্রথম প্রহরে
দেখেছিছলাম তোমার দুচোখ,
দিগন্তজোরা তোমার চুল,
কাঞ্চনজঙ্গার মতো ঠোঁট,
নদীর মতো উদ্দাম শরীর,
হীরের মতো হাসি
পশ্চিম আকাশের লাল আভার মতো চুম্বন
অস্তমিতকালীন সূর্যের মতো আলিঙ্গন।

তুরাগের পাড়ে সেদিন সেই বিকেলে
আমরা চলে গিয়েছিলাম স্বর্গের কাছাকাছি।

মঙ্গলবার, ৬ জুন, ২০১৭

'Broken in a million piecces'

ক্রিস্টাইন আর্চিবাল্ড, আদর করে তোমাকে
সবাই ডাকতো ক্রিসি বলে-
তুমি এসেছিলে তোমার দেশ কানাডার
বৃটিশ কলম্বিয়ার ক্যাস্টলগার শহর থেকে
তুুমি ছিলে সমাজকর্মী,হৃদয় ছিলো ভালোবাসার
কাজ করতে এখানে গৃহহীন আশ্রয় কেন্দ্রে ।

তুমি প্রেমিকা ছিলে একজনের-
অপেক্ষায় ছিলো তোমার প্রিয়তম টেইলর ফার্গুসন,
যার হৃদয় লক্ষ টুকরো হয়ে ভেঙ্গে গেছে
এই গ্রীস্মেই তোমার বিয়ের সানাই বাজার কথা ছিলো
সেই উৎসব আর হলোনা,
তার আগেই তুমি প্রাণহীন হয়ে গেলে
গীর্জায় বেজে উঠলো করুণ ভায়োলিন।

'মানুষ যেনো হোমলেস সেন্টারে সময় দেয়,
তারা যেনো সাহায্য করে সব গৃহহীনদের।'
এই বার্তা নাকি তুমিই পাঠিয়েছো মানুষের কাছে-
লন্ডনের পেডেস্টিয়েনের কংক্রিটের ব্রীজের উপর
এখনো থোকা থোকা রক্তের দাগ লেগে আছে,
কাঁদছে সবাই, কাঁদছে তোমার গৃহহীন মানুষগুলোও।

_________________________________________________
ছবি : ক্রিসি'র টুয়েটার একাউন্ট থেকে নেয়া।
তথ্যসূত্র : দি ইন্ডিপেন্ডেন্ট।







সোমবার, ৫ জুন, ২০১৭

প্রিয় বাংলাদেশ

কেমন যেনো গুমোট বদ্ধ লাগে।কেমন যেনো দম বন্ধ হয়ে যাওয়ার মতো।
যা লিখতে চাই তা লিখতে পারিনা,ভয় পাই
একটি চাপাতি ধেয়ে আসে আমার দিকে, কিংবা ৫৭ ধারা
মেয়ের হাত ধরে স্কুলে নিয়ে যেতেও ভয় পাই
মনে হয়,বোমার আগুনে দগ্ধ হয়ে যাবো !

এ রকম মন খারাপ হলে আগে বাড়ীতে চলে যেতাম
মা'র কাছে গেলেই মন ভালো হয়ে যেতো
এখন মা'ও নেই
স্নিগ্ধ সুবাতাস নিতে পারিনা ধানক্ষেতের আলে দাড়িয়ে।

এই শহরেই আছি,
যাবো কোথায় ? কোন ভিন দেশে ? এই শহরেই তুমি থাকো
ঠিকানা একটাই,ঐ লাল সুবুজের ছায়ার নিচে ঘুমিয়ে থাকি-
প্রিয় বাংলাদেশ।

মৈত্রী বন্ধন

নীচের ছবি দুইটি দু'টো দেশের বর্ডারের ছবি। উপরের ছবিটি সুইডেন ও নরওয়ের বর্ডারের ছবি।। আর নীচেরটি বাংলাদেশ ও ভারত সীমান্তের ছবি। একটি সভ্যতার, আরেকটি অসভ্যতার !

কি আকুতি ! কি মৈত্রী বন্ধন !!

রবিবার, ৪ জুন, ২০১৭

বসন্ত মাধবী রাতে

শুধু ভালোবাসার জন্য বেঁচে থাকতে চাই
অনন্ত সময়কাল
ধূলির সন্ধ্যায় হেটে চলে যেতে চাই
দূরে কোথাও,
যেখানে দাড়িয়ে দেখা যায় পূরবীর বাঁকা চাঁদ
আমি চলে যেতে চাই অমরাবতীতে
ভালোবাসায় পেতে চাই অমরত্ব।

তোমার শরীরে বুঁনো ফুলের গন্ধ আসে
আমি তার সুবাস নেই -
মায়াময় অর্কেষ্ট্রার সুর সেখানে বাজে
আমি তার গান শুনি বিহবলতায়
জ্যোৎস্না মাধবী রাতে।


চোখের জল

সেই কবে তার অটোগ্রাফ খাতায় লিখে দিয়েছিলাম,
'ভালোবাসার জন্য চোখের জল ফেলতে হয়,
তবেই সে জলে মুক্তা ফলে ।'
আজ এতো বছর পর এসে দেখতে পেলাম-
'তার চোখের জল কখন মনি মানিক্য হয়ে গিয়েছে জানতে পারি নাই।'


কেনো এমন আঁধার

আজ রাতের আকাশ এমন কৃষ্ণাভ কেনো ?
কেমন যেনো নির্লিপ্ত,
আকাশের রং তো নীল হয়, তবে কেনো এমন আঁধার!
আমার খুব ভয় লাগছে-
হে প্রভূ এ আঁধার থেকে আমায় মুক্তি দাও।