শনিবার, ৩ জুন, ২০১৭

প্রথম আবেগ

আমার সমস্ত ভালোবাসা বুঁনো আবেগে তাড়িত
আমি বিশ্বাস করি- তোমাকেই ভালোবাসি
তোমার হৃদয়ের মধ্যে এক অসম্ভব নিরবতা
যা আমাকে কুরে কুরে আহত করে
কারণ,আমি ভুলতে পারিনা আমার প্রথম আবেগ
আমার প্রথম ভালোবাসাকে-
যে আমাকে সারাক্ষণ জাগিয়ে রাখে।

তখন প্রশান্তি

তুমি নাই একাকীত্ব চারদিক-
কোথাও তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়না,
হঠাৎ দূর থেকে বাতাস এসে লাগে গায়ে
প্রশান্তিই বলে দেয়-
এই বাতাস তোমার শরীর ছুঁয়ে এসেছে।

শুক্রবার, ২ জুন, ২০১৭

প্রতিবাদ ও নিন্দা

নীচের দু'টো ছবিতে মৌলিক কোনো পার্থক্য নেই। একটি জাতিস্বত্ত্বাকে ধ্বংস ও নিঃশ্চিহ্ন করে দেওয়ার প্রক্রিয়া। ডানদিকের ছবিটি মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের বাড়ীঘর জ্বালিয়ে দিচ্ছে সেদেশের দূর্বৃত্তরা। আর বামদিকের ছবিতে রাঙ্গামাটির লংগেদুতে আদিবাসীদের বাড়ীঘর জ্বালিয়ে দিচ্ছে এদেশর কিছু দূর্বৃত্ত।

একটি জাতিস্বত্ত্বাকে ধ্বংস ও নিঃশ্চিহ্ন করার এই জঘন্য প্রক্রিয়াকে আমি নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।

ছোট সে আশা

সকালে হাটতে গিয়েছিলাম উত্তরা ১৩নং সেক্টরের লেকভিউ পার্কে। পার্কের গেটে প্রবেশ করার সময় পকেটে হাত দিয়ে মোবাইল ফোনটি বের করছিলাম। ঠিক পাশেই একজন ভিখারিণী বসা ছিলো। আমার পকেটে হাত দেওয়া দেখে সে খুশী হয়, ভেবেছিলো আমি বোধ হয় তাকে কিছু দান করবো। আমি তাকে কিছু না দিয়েই ক্রস করে সামনের দিকে চলে আসি। কি মনে করে পিছনের দিকে তাকিয়ে দেখি- ভিখারিণী আমার দিকে বিষন্ন চোখে তাকিয়ে আছে। আমার খুব মায়া হলো, ভাবলাম দশটি টাকা তাকে দিয়ে আসি। আমি ভিখারিনীর কাছে ফিরে চলে আসি এবং পকেটে হাত দেই। আমার পকেটে হাত দেওয়া দেখে এবারও ভিখারিনী খুব খুশী হয়। কিন্তু আমি আমার পকেট হাতরিয়ে দেখি-  পকেটে কোনো টাকাই নেই। বাসা থেকে বেরুনোর সময় মনের ভুলে কোনো টাকা তোলা হয়নি। আমি লজ্জিত হই। ভিখারিণী ব্যাপারটি বুঝতে পারে। দেখলাম- মুহূর্তেই তার হাসিমাখা মুখখানি পুনরায় বিষন্ন হয়ে গেলো।

তুমিই অধিশ্বরী

আমার সাম্রাজ্যে আমিই রাজকুমার
সব দৌলত তোমাকেই সমর্পণ করতে চাই
তোমাকে নিয়ে চলে যেতে চাই
স্বর্গের দুয়ারে একদিন.।

বিশ্বভূবনের সর্বোত্রই তুমি
সর্বোত্রই আমার চেতনায় তুমি লীন
এই সাম্রাজ্যে আর কোনো রাজা নেই
সমস্ত সিপাহসালার আমারই অধীন।

আমি জয় করতে এসেছি তোমার হৃদয় সাম্রাজ্য
তোমার প্রেম,বিদ্বেষ, আশ্লেশ, ঘৃণা, রূপ -,
সম্রাজ্ঞী, আমার সাম্রাজ্যে তুমিই অধিশ্বরী। 

ঝরা ফুল

সারারাত ধরে এই পথের উপর ঝরে পরেছিলো কৃষ্ণচূড়া ফুলগুলো। সারারাত বৃষ্টিও ঝরেছিলো ওদের উপরে। আজ সকালবেলা পথচারীরা পা মাড়িয়ে হেটে চলে যাচ্ছে। এও সত্য!


বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭

The Kiss

পৃথিবীতে না আসতে চিৎকার করে কেঁদেছিলাম,
এসে দেখলাম নদী,সাগর,জলপ্রপাত,
চন্দ্র সূর্য,গ্রহ,তারা-
দেখা হলো তোমার সাথে
দেখলাম এখানে সবকিছুই মায়ার টান
চুম্বনেও জড়িয়ে থাকে ভালোবাসা
ছাড়তে ইচ্ছা করেনা, এই পৃথিবীর মতো।

ভালোবাসারও মৃত্যু হয়,
যেমন করে চলে যেতে হয় এই পৃথিবী থেকে
সেই প্রথম ক্রন্দন ধ্বনির মতো
অশ্রু ঝরাতে ঝরাতে।


_______________________________________________________________________________
The Kiss

এই পৃথিবীতে এসে দেখলাম নদী,সাগর,
চন্দ্র সূর্য,গ্রহ,তারা-
দেখা হলো তোমার সাথেও -
এখানে সবকিছুই মায়া আর মরিচীকা।

চুম্বনেও জড়িয়ে থাকে ভালোবাসা
ছাড়তে ইচ্ছা করেনা,এই পৃথিবীর মায়ার মতো
সে এক অদ্ভূত টান।

ভালোবাসারও মৃত্যু হয়,
যেমন করে চলে যেতে হয় এই পৃথিবী থেকে
সেই প্রথম ক্রন্দন ধ্বনির মতো
অশ্রু ঝরাতে ঝরাতে।
___________________________________________________
Pic :  'The Kiss'
Sculptor : Auguste Robin
France.